ঐতিহ্য বাহী ছোটো ফকির বাড়ী ১৬১ তম বাৎসরিক ওরস অনুষ্ঠিত

ঐতিহ্য বাহী ছোটো ফকির বাড়ী ১৬১ তম বাৎসরিক ওরস অনুষ্ঠিত
ছবি: মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মনোহরখালী পায়রাগঞ্জ ফেরিঘাটে সূফি সাধক ছোমের উদ্দীন ফকির রহঃ এর স্মরনে ১৬১ তম বাৎসরিক ওরস অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারী (২৮শে) মাঘ মঙ্গলবার জমজমাট এক আয়োজনের মধ্যে দিয়ে ছমিরাবাদে অনুষ্ঠিত হয় ওরস দূর দূরান্ত থেকে আসে শত শত ভক্ত মুরিদান এবং স্থানীয় কিশোর কিশোরী নওজোয়ান বৃদ্ধ নানা বয়সী মানুষ দেখা যায় মাজার ঘিরে আগর বাতি মোম বাতি জ্বালিয়ে কেহ ধ্যানে মগ্ন আবার কেহ মন বাসনা পূর্ণ হওয়ার জন্য মোমবাতি জ্বালাচ্ছে ও টাকা দিচ্ছেন। 

ওরস ঘিরে মনোহর খালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বসে বিভিন্ন ধরনের দোকান বাচ্চাদের খেলনার দোকান নাগরদোলা মিষ্টি দই জিলাপি আমিরতি খুরমা মিষ্টি কুলির দোকান হালিম চটপটি ফুচকার দোকানে নারীদের ভিড়। ছোটো ফকির বাড়ী ওরসে দূর দূরান্ত থেকে বিভিন্ন শিল্পী আসেন গভীর রাতে জমিয়ে উঠায় গানের আসর ফকিরি গানে মাতাল হয়েযান ভক্ত মুরিদান তরিকাপন্থি লোকজন শেষ রাত পর্যন্ত শিল্পীরা বিভিন্ন গান দিয়ে আসর মাতিয়ে রাখেন এবং দরবারের বরকত হিসেবে তবারকের ব্যাবস্থা থাকে সকল মানুষের জন্য কেহ কেহ আবার এই তবারক রোগ বালাই মন বাসনা পূরনের জন্য খেয়ে থাকেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন