মির্জাগঞ্জে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত এক।

মির্জাগঞ্জে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত এক।
ছবি: মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জের ঝাটিবুনিয়া এলাকায় ঢাকা গামী বাস মোটরসাইকেল সামনাসামনি সংঘর্ষ নিহত এক কিশোর। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন ঝাটিবুনিয়া গ্রামের মৃত জয়নাল আবেদীন খান এর পুত্র বিএনপি নেতা  খান মোঃ শাহাজাদা এর বাড়ির সামনে ঢাকা বরগুনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম দ্বীপ কর্মকার (১৫)। বরগুনা পৌর শহরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সুনীল কর্মকার ও আরতি কর্মকার দম্পতির পুত্র এই দ্বীপ কর্মকার বরগুনা জেলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা আড়াইটা থেকে তিনটার দিকে মোটরসাইকেলটি বাকেরগঞ্জের দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা গ্রীন লাইন পরিবহনের বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং একমাত্র আরোহী দ্বীপ কর্মকার  ঘটনাস্থলে মারা যায়। বাস ও  মোটরসাইকেলটি মির্জাগঞ্জ থানায় জব্দ করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন