মনোহরদীতে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক ও নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারী) রাষ্ট্র কাঠামো মেরামতের জন-সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে উপজেলার খিদিরপুর,কৃষ্ণপুর ও চরমান্দালীয়া ইউনিয়নে গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে তিনি খিদিরপুর ইউনিয়নের খিদিরপুর বাজারে গণসংযোগ করেন এবং বাজারের ব্যবসায়ী,ক্রেতা ও খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাফি উদ্দীন আকন্দ করুন,খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল হক সরকার,খিদিরপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মাষ্টার,খিদিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো.শাহিন মিয়া,র সার্বিক সহযোগিতায় সুশৃঙ্খল ভাবে গণসংযোগটি সমাপ্ত হয় এ সময় খিদিরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে গণসংযোগে অংশগ্রহণ করে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম