উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কমিটি ঘোষণা

উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কমিটি ঘোষণা
ছবি: মো: আলামিন

দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের শ্রীপুর  উপজেলা  শাখার ৫১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ জহিরুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ নাসির পারভেজ এই কমিটির অনুমোদন দেন।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের শ্রীপুর  উপজেলা কমিটিতে মোঃ আবু সাঈদ খোকা  সভাপতি,ও মোঃ মাহাবুব আলম শেখকে সাধারন সম্পাদক করা হয়েছে। এছাড়া মোঃ জলিল মিয়াকে সিনিয়র সহ-সভাপতি,মোঃ সাইফুল ইসলাম দীপুকে সহ-সভাপতি, মোঃ আসাদুজ্জামান নূর মাসুমকে  সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, মোঃ  আল আমিন কবিকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। এবং মোঃ শাহাদাং ইসলাম আরিফ,মোঃ রাসেল মিয়া, মোঃ আল আমিন ইসলাম রাব্বিকে সাংগঠনিক সম্পাদক করা হয়। 

এছাড়াও মোঃ ফাহাদ শেখ,মোঃ জামাল উদ্দিন, মোঃ হাবিবুল বাশার, সহ-সভাপতি করা হয়।মোঃ শাহাদাং হোসেন মোঃ তরিকুল ইসলাম হানিফ, মোঃ আসাদুজ্জামান আসাদকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। মোঃ আলমগীর হোসেন সভাপতি আরাফাত রহমান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি শ্রীপুর উপজেলা শাখার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে। তিনি তার ফেসবুক পোস্টে লিখেন, শ্রীপুর উপজেলার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কমিটির অনুমোদন দেওয়া হলো। অনুমোদিত সকল নেত্রী   বৃন্দকে, শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করছি। এই কমিটির দুই বছরের জন্য অনুমোদন করা হয় বলে জানা যায়।

দৈনিক বিজয় নিউজ/ মো: আলামিন