মির্জাগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি।

মির্জাগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি।
ছবি: মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুল এবং দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা কর্মবিরতি দিয়েছেন। ১৮ ফেব্রুয়ারি(মঙ্গলবার) মির্জাগঞ্জের ভাজনা কদম তলা নুরিয়া আলিম মাদ্রাসা,মনোহরখালী আদর্শ মাধ্যমে বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের কর্মবিরতি ঘোষণা করেছেন। এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রদানসহ জাতীয়করণের দাবিতে বিভিন্ন মাদ্রাসা, মাধ্যমিক স্কুলের শিক্ষক এবং কর্মচারীরা তাদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন তাদের দাবি মানতে হবে তাদের এটা অধিকার এটা বাস্তবায়ন করতে হবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন