ঠাকুরগাঁওয়ে জামায়াতে স্মরণকালের বৃহৎ বিক্ষোভ এটিএম আজারুল ইসলামের মুক্তির দাবিতে
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঠাকুরগাঁও জেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।দীর্ঘ ১২ বছর কারাগারে থাকা এই নেতার মুক্তির দাবিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ঠাকুরগাঁও প্রেস ক্লাবে সমাবেশ শেষে। একটি বিক্ষোভ মিছিল বের করেন, বিক্ষোভ মিছিলটি ঠাকুরগাঁও শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ডে সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ মিছিলটি ঠাকুরগাঁওয়ের ইতিহাসে স্মরণকালে বৃহৎ বিক্ষোভ মিছিল।এর আগে এতবড় কোনো রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় নাই, বলে মনে করেন জামায়াতের নেতা কর্মীরা। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বেলাল উদ্দিন প্রধান,আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডের নেতা কর্মীরা এবং সাধারণ জনতা। বেলাল উদ্দিন প্রধান বলেন আমাদের নেতাকে দীর্ঘ দিন কারাগারে রেখেছে, বিনা অপরাধে। অতিসত্বর তাকে মুক্তি প্রদান করতে হবে। অন্যথায় আমরা আজ সারাদেশে কর্মসূচি পালন করতেছি, এরপর আমরা বড় পরিসরে কর্মসূচি পালন করব।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম