আনসার বাহিনী তরুন প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা করছে - রংপুরে অতিরিক্ত মহাপরিচালক

আনসার বাহিনী তরুন প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা করছে - রংপুরে অতিরিক্ত মহাপরিচালক
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বাংলাদেশ আনসার ও  গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিঃ জেঃ ফিদা মাহমুদ বলেছেন, বাহিনীর পক্ষ থেকে গ্রাম পর্যায়ের শিক্ষিত তরুন তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। প্রথম পর্যায়ে গ্রামের ৮৫ হাজার সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে তারা যেন ভালো উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নতুন বাংলাদেশ গড়ার আস্থা অর্জন করতে পারে। কর্মসংস্থানের লক্ষ্য বিভিন্ন সেবামূলক কাজের জন্য তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মধ্যপ্রাচ্য সৌদি আরবসহ দেশ-বিদেশে প্রশিক্ষণ প্রাপ্ত লোকজনদের পাঠানোর জন্য চাহিদা পাঠানো হচ্ছে। রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলা আনসার-ভিডিপি কর্তৃক আয়োজিত আনসার ভিডিপি’র জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপযুক্ত কথাগুলি বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশে আনসার বাহিনী ব্যতীত অন্য কোন সংস্থার পক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুত পৌঁছে কাজ করা সম্ভব নয়। তিনি বলেন আমরা বাহিনীর বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে কাজ করে যাচ্ছি। অল্প সময়ের মধ্যে আমরা আরও ভালো কিছু করবো। অতিরিক্ত মহাপরিচালক বলেন, আমাদের বাহিনীকে সামনে এগিয়ে নিতে হবে। আমাদের অনেক দুর্বলতা রয়েছে, তা নিয়ে আমাদের মহাপরিচালক কাজ করছেন। সকল সমস্যা সমাধান করতে একটু সময় লাগবে। জব অপুরচ্যুনিটি প্রসঙ্গে বলতে আমাদের অনেক যোগ্য ব্যক্তি রয়েছে। তাদের নিয়ে কাজ করছি, ভালো কিছু হবে। আমাদের স্বাস্থ্য সেবা খুবই দুর্বল, আমরা সে ব্যপারে কাজ করা হচ্ছে, যাতে অল্প খরচে এমবিবিএস চিকিৎসক দ্বারা উন্নত চিকিৎসা সেবা করা যায়। আনসার ভিডিপি'র জেলা সমাবেশে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের, রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস। তিনি বাহিনীর রংপুর জেলার কার্যক্রম সম্পর্কে নানা দিক তুলে ধরেন। তিনি সদস্যদের নিজের উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতীর কল্যানে কাজ করে যাওয়ার জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ও সার্বিক পরিচালনা করেন আনসার-ভিডিপি'র রংপুর জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুল ইসলাম বিএএমএস। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর জেলার পুলিশ সুপার আবু সায়েম, ঠাকুরগাঁও ৩৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক আব্দুল্লাহ আল হাদী ও রংপুর সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামাল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ৪ টি সাইকেল, ৪০টি ছাতা ও অন্য সামগ্রী পুরস্কার প্রদান করা হয়। সমাবেশে রংপুর বিভাগের সকল জেলা কমান্ড্যান্ট, রংপুর জেলার সকল উপজেলা কর্মকর্তা, সদস্য, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন তারাগঞ্জ আনসার ভিডিপি কর্মকর্তা নাহিদা রহমান।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান