আলতাপোল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিফর্ম ও টিফিন বক্স বিতরণ

আলতাপোল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিফর্ম ও টিফিন বক্স বিতরণ
ছবি: পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

কেশবপুরের আলতাপোল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারী) বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসান মাহবুব বাবু। অভিভাবক ও বিদ্যালয় ফান্ডের যৌথ সহযোগিতায় ১৪০ জন শিক্ষার্থীর মাঝে ওই ইউনিফর্ম বিতরণের পাশাপাশি তৃতীয় শ্রেণীর ৪০ জন শিক্ষার্থীকে দুপুরের খাবার বিদ্যালয়ে এনে খাওয়ার সুবিধার্থে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি নিজহাতে ওই ইউনিফর্ম ও টিফিন বক্স বিতরণ করেন। শিক্ষার্থীরা খুশি মনে সেগুলো গ্রহণ করে। এ-সময় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ