চৌগাছার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ বাইতুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

চৌগাছার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ বাইতুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
ছবি: মো: শহিদুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ চৌগাছা উপজেলাঃ


চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ বাইতুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় । স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রান এই স্লোগানকে বাস্তবে রূপান্তরিত করতে ও "বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে ধারণ করে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যাণে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে তারি ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অদূর ভবিষ্যতে এই সকল কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা। সকাল ৯টা থেকে বৃহস্পতিবার রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে এই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা ৫০ জনকে ফ্রি ব্লাড গ্রুপিং করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য বৃন্দরা। এলাকাবাসী তাদের এরকম সামাজিক মুলক কাজের প্রসংসা করেন ।

দৈনিক বিজয় নিউজ/ মো: শহিদুল ইসলাম