পোরশায় ফাইভস্টার বেকারীর জরিমানা

পোরশায় ফাইভস্টার বেকারীর জরিমানা
ছবি: মোঃ কামরুজ্জামান সরকার বাবু

দৈনিক বিজয় নিউজ পোরশা নওগাঁ প্রতিনিধঃ

অস্বাস্থকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও সেই খাবার নিচে রেখে প্রস্তত করার দায়ে নওগাঁর পোরশা ফাইভস্টার কনফেকশনারী ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার নিতপুর কপালীর মোড়ে অবস্থিত ওই বেকারিতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিষ্ট্রেট আরিফ আদনান।

এসময় তিনি বেকারিটি ঘুরে দেখেন এবং তাদের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন। ওই সময় তিনি ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী ফাইভস্টার কর্তৃপক্ষের ৩ হাজার টাকা জরিমানা করেন এবং প্রথমবারের মত সতর্ক করেন।

ইউএনও সাংবাদিকদের জানান, আসন্ন রমজান মাসে মানুষ যাতে নিরাপদ খাদ্য খেতে পারে একারনে এই অভিযান। আগামীতেও এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ কামরুজ্জামান সরকার বাবু