ঠাকুরগাঁওয়ে, ছিনতাই,ডাকাতি, ধর্ষনসহ সকল প্রকার অরাজকতা বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে, ছিনতাই,ডাকাতি, ধর্ষনসহ সকল প্রকার অরাজকতা বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

বর্তমান সারাদেশে যে বিভিন্ন যায়গায় ছিনতাই, ডাকাতি ধর্ষন এবং সন্ত্রাসী কার্যক্রম এর ঘটনা ঘটছে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন ঠাকুরগাঁওয়ের সাধারণ শিক্ষার্থীরা। ২৪ (ফেব্রুয়ারী) ঠাকুরগাঁও সদর উপজেলার জেলা স্কুল বড় মাঠে দুপুরে সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়। এবং জেলা স্কুল বড় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ঠাকুরগাঁও প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এবং ঠাকুরগাঁওয়ের রাজপথে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এবং ঠাকুরগাঁও জেলার প্রধান সড়ক বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ২৪ঘন্টা আল্টিমেটাম দেয়। এক পর্যায়ে জেলা প্রশাসক ইসরাত জাহান ফারজানা এসে তাদের কে আশ্বস্ত করেন। পরে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেয়। ইসরাত জাহান ফারজানা বলেন আমি তোমাদের দাবির সাথে একমত পোষণ করতেছি। এবং যৌক্তিক দাবির সাথে একমত থাকব। তবে শান্তিপূর্ণ ভাবে দাবি আদায় করতে হবে। রাস্তা বন্ধ করে দাবি আদায় করা যাবে না। তোমরা আমার কার্যালয়ে তোমাদের প্রতিনিধি পাঠাও একসাথে বসে সকল কিছু সামাধানের পথ খুঁজতে হবে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম