রংপুর বিভাগের ৬৩ জন সাংবাদিকদের সন্তানের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
বস্তু নিষ্ঠ, সৎ ও সাহসী সাংবাদিকতাকে উৎসাহিত করতে জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ফেলোশিপ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকা মুহাম্মদ আবদুল্লাহ। আগামী ১৫ দিনের মধ্যে এ সংক্রান্ত বিজ্ঞাপন পত্রিকায় দেয়া হবে। প্রতি বছর এই অব্যাহত থাকবে। রংপুর বিভাগে কর্মরত সাংবাদিকদের ৭৩ মেধাবী সন্তানকে উপবৃত্তির চেক বিতরণ করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট। এতে প্রধান অতিথি ছিলেন ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। সোমবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় চেক বিতরণ। এসময় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, স্নাতক ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিকদের মেধাবী সন্তানদের মাঝে বিভিন্ন অংকের টাকার চেক দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালায় এবং এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন, আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপনসহ রংপুরের কর্মরত সাংবাদিকরা। বক্তারা বলেন, সাংবাদিকদের সন্তানদের মেধা বিকাশে এই ধারা অব্যাহত থাকবে।
অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, "সাংবাদিকদের সন্তানরা আজ যে বৃত্তি পাচ্ছেন, তারা আগামী দিনে দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, সাংবাদিকরা যেন তাদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সে বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, "এবার প্রথমবারের মতো রংপুরে সাংবাদিকদের মেধাবী ৭৩ জন সন্তানের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হলো। ঢাকার পর সর্বোচ্চ সংখ্যক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে রংপুরে।" তিনি আরও জানান, "যেসব শিক্ষার্থী এবার বৃত্তি পেয়েছে, তারা আগামীবার ভালো ফলাফল করলে পুনরায় আবেদন ছাড়াই বৃত্তি পাবে।" এসময় ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমাদের সন্তানরা এই বৃত্তি টাকার অংকে যাই হোক না কেন। এটা হলো মূলত তাদের উৎসাহ দেয়া এবং তাদের শিক্ষা ও পড়ালেখার প্রতি উৎসাহিত করা অনুপ্রেরণা দেয়ার জন্যই সরকারের এই উদ্যোগ। আমরা আশা করি তার ভালো ফলাফলের মধ্য দিয়ে এই বৃত্তি যাতে আগামীতেও পায়, সেই প্রচেস্টা তারা অবশ্যই চালাবে।
মুহাম্মদ আবদুল্লাহ বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আনার একটা উদ্যোগ নিয়েছে। সেই নীতিমালা তথ্য মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। আশা করছি শীগগিরই সেই নীতিমালা অনুমোদন হবে। তাহলে আমরা যারা প্রবীণ সাংবাদিক যারা সারাজীবন সাংবাদিকতা করে শ্রম দিয়ে ঘাম দিয়ে নিজেকে বিলিয়ে দিয়েছে। কিন্তু তারা শেষ বেলায় ওষুধ কিনতে পারেন না। তাদেরকে মাসিক ভাতা দেয়া হবে। চলতি অর্থ বছরে না হলেও পরের বছর থেকে এটি চালা হবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সাফল্য কামনা করেন এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান। পরে রংপুর বিভাগের ৬৩ জন সাংবাদিকদের মেধাবী সন্তানকে শিক্ষা বৃত্তির এবং ঠাকুরগাঁও জেলার ১০ জন সাংবাদিককে অনুদানের চেক হস্তান্তর করেন সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের আয়োজনে বিভাগের সাংবাদিকদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান