ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আব্দুল মালেক বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণীয অনুষ্ঠান ২০২৫

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আব্দুল মালেক বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণীয অনুষ্ঠান ২০২৫
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়াইউনিয়নের আব্দুল মালেক বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ২০২৫ রোজ সোম ও মঙ্গলবার স্থান বিদ্যালয় প্রাঙ্গণে। বার্ষিক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল জনাব রফিকুল ইসলাম জামাল ধর্ম বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজাপুর উপজেলা শাখা, ও জনাব মোঃ নাসিম উদ্দিন আকন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রাজাপুর।

উপস্থিত ছিলেন জনাব শাহ মোহাম্মদ ফারুক, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড়ইয়া ইউনিয়ন শাখা, উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজ আহসান, আরো উপস্থিত ছিলেন জনাব রাহুল চন্দ্র, আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ বাহাউদ্দিন বাচ্চু এবং আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মহোদয় ও উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ রাজু আহম্মেদ। বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন ছাত্রীর অভিভাবকগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।  বিনোদনমূলক অনুষ্ঠানটি আকর্ষণীয় ও সুন্দর করার উদ্দেশ্যে বিদ্যালয়ের ছাত্রীগণ বিভিন্ন ধরনের প্রতিভা উপস্থাপন করেন। বিভিন্ন ধরনের খেলাধুলা থেকে শুরু করে, গান, কবিতা, নিত্য, কৌতুক, ইত্যাদি যা সকল অতিথি বৃন্দ এবং  এলাকাবাসীর  হৃদয় স্পর্শ করে এবং অনুষ্ঠানটির সুশৃংখল এবং সুন্দর হয় শেষ পর্যন্ত।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ