রাজশাহী মতিহার থানায় সিএনজি চালক কে ছেড়ে দিয়ে বিপাকে সেকেন্ডে অফিসার

রাজশাহী মতিহার থানায় সিএনজি চালক কে ছেড়ে দিয়ে বিপাকে সেকেন্ডে অফিসার
ছবি: মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীতে আদালতে চালান দেওয়া আসামিকে ফিরিয়ে এনে সেই আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ টি সত্য নয়। সূত্রমতে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে নগরীর কাজলার অক্তর মোড়ে গ্যাসচালিত একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি মোটরসাইকেলের। এতে গ্যাসচালিত গাড়ির চালক সাফিয়ান সাফি আহত না হলেও মোটরসাইকেল চালক আহত হয়।আহত বেক্তি কে উদ্ধার করে সাধরন জনগন তাকে রামেক হাসপাতালে পাঠাই। ৯৯৯ এর খবর পেয়ে। ঘটনাস্থলে উপস্থিত হন মতিহার থানার সেকেন্ড অফিসার আশিক ও সঙ্গীয় ফোর্স। তিনি গ্যাসচালিত গাড়িটি জব্দ করেন এবং চালক সাফিয়ানকে থানায় নিয়ে আসেন।

নাম প্রকাশ না কারর শর্তে পুলিশ সদস্যরা জানান, থানায় এনে মামলার ভয় দেখিয়ে ওই গ্যাসচালিত গাড়ির চালকের কাছ থেকে টাকার দাবি করা হয় এমন কনো ঘটনা আমরা জানি না। তবে চালকে হ্যান্ডকাফ পরিয়ে থানার নির্ধারিত ‘মাদকবিরোধী অভিযান’ ব্যানারের সামনে দাঁড় করিয়ে ছবি তোলা হয়। ছবিতে তার পাশে পুলিশের দুজন সদস্যও দাঁড়িয়ে ছিল। আইনি প্রক্রিয়া শেষে ঘটনার পরে বাদী অভিযোগ না পেয়ে। দিন গত শক্রবার থানার এসআই মিজান সঙ্গীয় ফোর্সদের নিয়ে আসামি অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন।তখন সিএন জি চালক বলে আমার বিরুদ্ধে তো কনো অভিযোগ নাই আমি এখন সুস্থ আছি আমাকে থানায় নিয়ে চলেন।এসআই মিজান অসুস্থ আসামিকে থানায় ফিরিয়ে আনে। অভিযোগ না থাকায় শুক্রবার সন্ধ্যার আগে ছেড়ে দেওয়া হয়। মতিহার থানার এসআই মিজান বলেন, থানার সব প্রক্রিয়া শেষে আসামিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। মাঝপথে থানা থেকে ফোন দিয়ে হাসপাতালে না নিয়ে আসামিকে থানায় ফিরিয়ে আনতে বলা হয়। নির্দেশ অনুসারে আমি কাজ করেছি। এ বিষয়ে থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত বলতে পারবেন।

মতিহার থানার সেকেন্ড অফিসার আশিকের কাছে গ্যাসেচালিত গাড়ির চালক সাফির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন বাদীর কনো অভিযোগ নাই এই জন্য তাকে ছেড়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে তিনি আরএমপির মুখপাত্রের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, দুপক্ষের মধ্যে সমঝোতা হওয়ায়, ওই আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে এবং লিখিত অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।দূর্ঘটনার আহত মোটরসাইকেল চালকে একাধিক বার তার মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে সে তার ফোন রিসিভ না করাই তার বক্তব্য নেয়া যাইনি।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন