ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল জনসভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল জনসভা অনুষ্ঠিত
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

২৫শে (ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার মুন্সির হাঠ মাদারল্যান্ড পলিটেকনিক্যাল কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভা অনুষ্ঠিত হয়।জনসভায় সভাপতিত্ব করেন মোঃ আবুল কালাম আজাদ, সভাপতি ১৫নং দেবীপুর ইউনিয়ন শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলমগীর, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। অধ্যক্ষ কফিলউদ্দীন আহমদ, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা। মোঃ আব্দুর রহমান, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূল্লী থানা শাখা। বিশেষ অতিথির বক্তব্যে আলমগীর বলেন দীর্ঘ ১৬বছর আমাদের কে নির্যাতন করছে, তার ভেবেছে আমরা মাথা তুলতে পারব না । এতে নির্যাতন করা হয়েছে আমাদের উপর,যা অন্য কোনো দলের সাথে করা হয় নাই। দেলোয়ারের উপর ফ্যাসিস্ট সরকার টানা ৫৭দিন রিমান্ডে নির্যাতন করছে। জামায়াতে এমন একটি দল কারো সামনে মাথা নত করে না।সবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন আমরা এমন বাংলাদেশ তৈরি করতে চাই,যেই বাংলাদেশে থাকবে না কোনো ধর্ষক, থাকবে কোনো চাঁদাবাজ। বাংলাদেশের মানুষ নির্ভয়ে রাস্তায় চলতে পারবে, এমন বাংলাদেশ আমরা চাই।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম