কেশবপুরে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উঠান বৈঠক

কেশবপুরে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)  উঠান বৈঠক
ছবি: পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় মহিলা সংস্থার অধীনে কেশবপুরে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)-এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী-২৫) কেশবপুরের শ্রীফলায় কেশবপুর উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আফসানা আফিয়ার সভাপতিত্বে উঠান বৈঠকে অংশ নেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মুক্তাদির ও শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ