ঠাকুরগাঁওয়ে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বিক্ষোভ মিছিল
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

হে মুমিনগণ! তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুতাকি হতে পার। (সূরা বাকারার ১৮৩আয়াত) আজ ১ (মার্চ) আসারের নামাজের পর ঠাকুরগাঁও সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যে সহনীয় পর্যায়ে পর্যায়ে রাখার দাবিতে, বিক্ষোভ মিছিল ও বর্ণাঢ্য র‍্যালি বের করেন। বর্ণাঢ্য র‍্যালিটি ঠাকুরগাঁও প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় সমাপনী বক্তব্য মাধ্যমে বর্ণাঢ্য র‍্যালির সমাপ্ত ঘোষণা করেন। এ সময় বক্তারা বলেন রমজান মাসের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানান। এবং দ্রব্যমূল্যে সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম