মির্জাগঞ্জে জমি দখল হামলা লুটপাটের ভিডিও নিউজ করায় মার্ডারের হুমকি
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলা মোঃ শাহীন হাওলাদার হত্যার হুমকি দিয়েছে মির্জাগঞ্জ ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামের স্থানীয় মাদক কারবারি মামুন। সাংবাদিক মোঃ শাহীন হাওলাদার তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলার আলো ও প্রতিদিনের কাগজের মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। সাংবাদিক শাহীন উল্লেখ করেন, আমার নানা বাড়ি ময়দা গ্রাম জমি জমা নিয়ে বিরোধ ওই জমিতে শাহজাহান আইয়ুব আলী রাব্বে আলী অনেক বছর ধরে অবৈধভাবে বসবাস করছে। আমার মামাতো ভাইরা ও আমি জমি ফেরত চাইতে গেলে তারা প্রতিনিয়ত অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের ভয়-ভীতি ও হত্যার হুমকি প্রদান করেন। এর এক দিন পরে আমার মামাতো ভাইয়ের ঘর ভাঙচুর ও জমি দখল সন্ত্রাসী হামলা চালায় তারা। এ ঘটনা নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রতিবেদন হলে তারা আমার প্রতি আরও ক্ষিপ্ত হয়। শাহীন আরও জানায়, তারা আমাকে শায়েস্তা করার জন্য সুযোগ খুঁজছে। এদের মধ্যে মামুন আমাকে ফেসবুক পোস্টে কমেন্ট করে তুই বাঁচতে চাও শেষ করে ফেলবো একেবারে। সে আমাকে মারার জন্য হন্যে হয়ে খুঁজছে। আমাকে একা পেয়ে মেরে ফেলার পারে। এ অবস্থায় আমি চরমভাবে নিরাপত্তা হীনতায় ভুগতেছি।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন