বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধার বামনডাঙ্গায় চার পুলিশ হত্যা দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধার বামনডাঙ্গায় চার পুলিশ হত্যা দিবস পালিত
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খানি, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ (বিপিএম সেবা), সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল আজিজ। পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন জামে মসজিদে নিহত চার পুলিশ সদস্যের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু