সবশ্রেনীর মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
সফল ও জনপ্রিয় কুমিল্লার বুড়িচং উপজেলা চেয়ারম্যান হিসেবে সবশ্রেনীর মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার। তিনি সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যম দিয়ে প্রতিটা গ্রামের মানুষ থেকে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের ভালবাসায় তিনি আজ সফল একজন বুড়িচং উপজেলা চেয়ারম্যান। এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সর্বোপরি গরীব মেহনতী মানুষের প্রকৃত জন-দরদী হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছেন। চেয়ারম্যান নির্বাচিত হয়ে বুড়িচং উপজেলার সর্বস্তরে উন্নয়ন করে যাচ্ছেন। সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানব-দরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে। যার ফলে বুড়িচং উপজেলা-বাসী তাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
তিনি এ পর্যন্ত বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়ন, স্কুল, মাদ্রাসা, মসজিদ, সংস্কার করে গরীব দু:খী মানুষের মাঝে বয়স্ক-ভাতা, বিধবা-ভাতা সঠিকভাবে বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে গ্রাম্য শালিসের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন। এছাড়াও তিনি নির্বাচিত হওয়ার পর নিয়মিত অফিস করছেন। করোনা পরিস্থিতিতে ফ্যামিলি পরিজনের কথা না ভেবে তার প্রিয় বুড়িচং উপজেলা বাসীর জন্য দিন রাত নিরলস ভাবে পরিশ্রম করেছেন এবং স্থানীয় প্রশাসনের সার্বিক তত্বাবদানে প্রতিটি উন্নয়নমূলক কাজ অতি দক্ষতার সাথে সফলভাবে করেছেন যা এখনও চলমান আছে।
আগামী দিনে আখলাক হায়দার সততা ও কর্মদক্ষতার সাথে বুড়িচং উপজেলায় উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে বুড়িচং উপজেলাকে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলবেন এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীসহ সকলের।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ