নাইক্ষ্যংছড়ি'র বাইশারীতে পাহাড় কাটার বিভিন্ন স্থান পরিদর্শনে-ইউএনও
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বাইশারীতে সড়ক`র চলমান কাজ পরিদর্শনে-ইউএনও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পাহাড় কাটা বিভিন্ন স্থান পরিদর্শনে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এসময় উপস্থিত ছিলেন। বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি ২৭৮ নং মৌজার হেড়ম্যান মংচানো চাক উপজেলা প্রকৌশলী নজরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী পাহাড় কাটার সত্যতা নিশ্চিত করে বলেন আগামী দুদিনের মধ্যে ২৭৮ নং মৌজার হেড়ম্যান মংচানো চাক কে পাহাড়টি খাস কিনা খতিয়ান যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন এবং পরবর্তীতে পরিবেশ বিধ্বংসী সংশ্লিষ্ট কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ইউএনও। এর আগে বাইশারী মধ্যম চাক পাড়া সড়কে বালুর পরিবর্তে মাটি দিয়ে নির্মাণাধীন গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে সড়কের চলমান কাজ পরিদর্শন করেন।
এসময় খাল ও ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত বালু উত্তোলন ও অবৈধ ভাবে পাহাড়ের কাটা মাটি দিয়ে সড়কের চলমান কাজে ব্যবহারের কারণে সংশ্লিষ্ট ঠিকাদার ভুট্টো কে কঠোরভাবে সতর্ক করেন ইউএনও। পরবর্তীতে সড়কের কাজে খাল থেকে অবৈধভাবে উত্তোলিত বালু ও মাটি ব্যবহার করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি। উল্লেখ্য গত ১২ মার্চ বুধবার ও বাইশারী ইউনিয়নস্থ ৯ নং ওয়ার্ডে চলমান বাইশারী বাজার-হেডম্যান চাকপাড়া হয়ে মধ্যম চাকপাড়া ও ৮ নং ওয়ার্ডে চলমান তুফান আলী পাড়া-করিমার ঝিরি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হওয়ায় সরেজমিনে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি