ঠাকুরগাঁওয়ের ৬নং আউলিয়াপুর ইউনিয়নে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
আজ ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ৬নং আউলিয়াপুর ইউনিয়নে বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা শেষে, দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করা হয়। দোয়া শেষে প্রায় ৪০০জন রোজাদার ব্যাক্তির মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা হাফিজ উদ্দিন। ইউনিয়ন সভাপতি মোঃ জনাব আলী, সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন, জয়েন সেক্রেটারী মোঃ শফিকুল ইসলাম।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম