কেশবপুরে আমার বাংলাদেশ পার্টির গণ ইফতার মাহফিল
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ
কেশবপুরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ-২৫) নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) তে যোগদিন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুর উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে ওই গণ ইফতার অনুষ্ঠিত হয়। সাংবাদিক শেখ শাহিনুর রহমান-এর সঞ্চালনায় এবং নুরুল ইসলাম রিপন-এর সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি পার্টি'র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ ইয়ামিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুরের সন্তান ব্যারিষ্টার মাহমুদ হাসান, শেখ আব্দুস সালাম প্রমূখ। প্রধান অতিথি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এর ভিত্তিতে সমৃদ্ধশীল শক্তিশালী বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আপনিও হতে পারেন গর্বিত অংশীদার। অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য মহাতাব উদ্দিন, রবিউল ইসলাম, মতিয়ার রহমান, আবু সাঈদ, রফিকুল ইসলাম, আব্দুল হালিম, আব্দুস সালাম, খোকনসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক রোজাদার উপস্থিত ছিলেন। দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন, সাংবাদিক সোহেল পারভেজ।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ