রাজশাহী পবায় বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার পেল ৫০০ পরিবারে
দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী পবা উপজেলার বিভিন্ন এলাকার ৫০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন, বিএনপির তরুণদের সংগঠন বিসমিল্লাহ ফাউন্ডেশন।
শুক্রবার (২৮ মার্চ) জুমার নামাজের পর নওহাটা পৌরসভার বায়া বাজার এলাকায় আয়োজিত এই উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বিসমিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইফতেখারুল ইসলাম ডনি এবং পরিচালনা করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও ফাউন্ডেশনের জিএম রফিকুল ইসলাম রোকন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মিজানুর রহমান মিলন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবা বিএনপির প্রবীণ নেতা নহির উদ্দিন মণ্ডল, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আবদুল হামিদ সরকার, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না খাতুনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন