দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
চিরিরবন্দর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টির চিরিরবন্দর উপজেলা শাখার আয়োজনে এই দোআ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা, জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখার আমির রাশেদুল হক, জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান নূর আলম সরকার দুলু ও বিআরডিপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং ও কেন্দ্রীয় কমিটির সদস্য, রেজাউল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক. ডাঃ আব্দুল আহাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার মুখ্য সংগঠক, হজরত আলী অনিক, গণ অধিকার পরিষদ, চিরিরবন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, ডাঃ আজগর আলী মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডাঃ ওয়াসিম উদ্দিন শাহ্ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখার আহব্বায়ক একরামুল হক আবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান প্রমূখ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান