মির্জাগঞ্জের সন্তান জুলাই বিপ্লবে আহত আরিফুলের বাড়িতে ঈদের আনন্দ ভাগ করে নিতে যান মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার

মির্জাগঞ্জের সন্তান জুলাই বিপ্লবে আহত আরিফুলের বাড়িতে ঈদের আনন্দ ভাগ করে নিতে যান মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার
ছবি: মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন এর বাজিতা গ্রামের আরিফুল ইসলাম। ২১ বছর বয়সী আরিফুল মিরপুর ১০ নম্বরে রাস্তার পাশে আতর-টুপি বিক্রি করত। জুলাই আন্দোলনে সে আহত হয়। তার পায়ে বিদ্ধ হয় ৫/৬ টি গুলি। পায়ের হাড় ভেঙ্গে যায়, রগ ছিড়ে যায়। ঢাকার পঙ্গু হাসপাতালে (NITOR) সে চিকিৎসাধীন।  উপজেলা প্রশাসন, মির্জাগঞ্জ এর সহায়তায় তাকে একাধিকবার বরিশাল ক্যান্টনমেন্ট সিএমএইচ, ঢাকা সিএমএইচ ও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পাশে দাঁড়িয়েছে একাধিক সামাজিক সংগঠন, দানশীল ব্যক্তি,  আর্মি ক্যাম্প ও ছাত্র প্রতিনিধিরা। আরিফের ১০ মাস বয়সী একটি পুত্র রয়েছে। আশার কথা, আরিফ সুস্থ হয়ে উঠছে। একটি পায়ে পুরো শক্তি না পেলেও সে ক্রাচ নিয়ে হাটতে পারে। তার জন্য শুভকামনা।  

 পবিত্র ঈদ উল ফিতরের দিনে আরিফের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে উপজেলা প্রশাসন,  মির্জাগঞ্জ এর পক্ষ থেকে আরিফের বাড়িতে যান মোঃ তরিকুল ইসলাম নির্বাহী অফিসার মির্জাগঞ্জ, পটুয়াখালী।  এসময় তার চিকিৎসা ও সার্বিক বিষয়ে খোঁজ নেয়া হয়। উপজেলা প্রশাসন,  মির্জাগঞ্জ সবসময় আরিফের পাশে থাকবে বলে যানান।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন