টেকনাফে মাদক সেবনে বাঁধা দেওয়ায় ভাসুরের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের স্ত্রী নিহত

টেকনাফে মাদক সেবনে বাঁধা দেওয়ায় ভাসুরের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের স্ত্রী নিহত
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের  খারাংখালীতে মাদক সেবনে বাধা দেয়ায় ভাসুরের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের স্ত্রী  নিহত হয়েছে। বুধবার (২রা এপ্রিল) সকাল সাড়ে ৯টারদিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির খারাং খালী পূর্ব মহেশখালীয়া পাড়ার নাগু মিয়ার পুত্র মাদকাসক্ত ইব্রাহিম প্রকাশ লুতিয়া মাদক সেবনের প্রস্তুতি নিচ্ছিল। এমতাবস্থায় ছোট ভাই ইসমাঈলের স্ত্রী জান্নাত আরা উঠানে কাপড় শুকাতে দিতে গিয়ে এসব দেখে ঈদের সময় মেহমান আসবে তাই এসব না করার জন্য বলে।

এক পর্যায়ে ইব্রাহীম প্রকাশ লুতিয়া ক্ষুদ্ধ হয়ে ঘরে ঢুকে হাতে থাকা দা ছুরি নিয়ে ইসমাইলের স্ত্রী জান্নাত আরাকে উপর্যুপরি আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে গৃহবধু জান্নাত আরা মৃত্যুবরণ করেন। এসময় নিহতের স্বামী ইসমাঈল কক্সবাজার ছিল।মৃত্যু নিশ্চিত জেনে  ঘাতক ভাসুর পালিয়েগেছে। বিষয়টি এলাকাবাসীরা স্থানীয় পুলিশ ফাঁড়িকে জানালে আইসি মোজাহেরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে নিহত গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টের জন্য নিয়ে যায় বলে ইউপি মেম্বার মোহাম্মদ আলম নিশ্চিত করেন।

এব্যাপারে টেকনাফ মডেল  থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন বিষয়টি  জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে  ভীকটিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করাহয়েছে তদন্ত রিপোর্ট পেলে মামলার কার্যক্রম শুরু হবে।এছাড়াও ঘাতক ভাসুর কে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক