রাজশাহী মোহনপুরের তৃণমুলে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রায়হানুল আলম রায়হান
দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরের তৃণমুলে নেতাকর্মীদের সাথে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রায়হানুল আলম রায়হান। বুধবার (২ এপ্রিল) বিকালে উপজেলার জাহানাবাদ ইউপির কুটিবাড়ি বাজারে এসে সকলের সাথে সালাম মুসাফা করে তিনি এ ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন শাহ্, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলম সরদার, মোহনপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম হোসেন, রায়ঘাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হুদা, জাহানাবাদ ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক এহসান আলী, বিএনপির নেতা মতিউর রহমান, শহিদুল, বাকশিমইল ইউনিয়ন বিএনপির নেতা সুফিয়ান, শামিম, মুরাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম হিরো, জাতীয়তাবাদী প্রজন্ম৭১ দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম মিঠু, মাসুম রানা, যুবদলের নেতা সোহরাফ, ছাত্রদল নেতা ফিরোজসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা।
এ বাজারের সকল দোকানদার ও পথচারীদের সাথে বিনয়ী আচরণে শুভেচ্ছা বিনিময় শেষে সন্ধ্যায় নেতাকর্মীদের সাথে তিনি কুশল ও মতবিনিময় করে থাকেন। তিনি সকল নেতাকর্মীদের ঐক্য থেকে জন সাধারণের কল্যাণে কাজ করার পরামর্শ প্রদান করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন