ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানায় বৌমাকে ধর্ষন করল শশুর
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
গত ০২(এপ্রিল) ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার দেবিপুর ইউনিয়নে ৩ ঘটিকায় মোছাঃ ঝর্ণা বেগম (৩৬), স্বামী- মোঃ ফারুক হোসেন, শ্যামাগাঁও, থানা - ভূল্লী, জেলা - ঠাকুরগাঁও। নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষক মোঃ নুর ইসলাম (৪০), পিতা- মৃত শমসের আলী, গ্ৰাম মোলানী, থানা-ভূল্লী, জেলা- ঠাকুরগাঁও ভিকটিমের ঘরে অবৈধভাবে প্রবেশ করে ধর্ষণ করে । উক্ত সময় ভিকটিমের ছোট ছেলে মোঃ লিটন ( ৮) বাড়িতে এসে ঘটনা দেখতে পেয়ে চিল্লাচিল্লি করলে ধর্ষক পালিয়ে যায়। ভিকটিম বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, ভিকটিমের পরিবারের সাথে ধর্ষক পূর্ব পরিচিত। ভিকটিম ৪ সন্তানের জননী। ভিকটিমের স্বামী পেশায় অটোরিকশা চালক। ধর্ষক ০২ সন্তানের জনক। ধর্ষক ও ভিকটিম শ্বশুর- বৌমা সম্পর্কে। ধর্ষক মাঝেমধ্যে ভিকটিমের বাড়িতে আসা যাওয়া করতেন। গত ২ এপ্রিল আনুমান ৩ ঘটিকায় ধর্ষক ভিকটিমের বাড়িতে গিয়ে লোকজনের অগোচরে ভিকটিমের ঘরে ঢুকে ধর্ষণ করে। এই ঘটনায় তারা প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর রেফার্ডের মাধ্যমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার প্রক্রিয়া চলমান। মীমাংসা না হলে মামলা করবে মর্মে ভিকটিমের পরিবার ও তার স্বামী জানায়।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম