ফিলিস্তিনের গাঁজায় মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাঁজায় মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

গত কয়েক দিন যাবত ফিলিস্তিনের গাঁজায় মুসলমানদের ওপর বর্বর হামলা চালাচ্ছে ইসরাইল। নিরীহ মুসলমানদের ওপর বর্বর নির্যাতন ও হামলার প্রতিবাদে, সারাদেশে নেয় ,আজ ৭ এপ্রিল মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করতেছে ঠাকুরগাঁও জেলা। আজ নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে ঠাকুরগা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এবং ঠাকুরগায়ের সাধারণ জনতা ঠাকুরগাঁও জেলা স্কুলের বড় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এবং বিক্ষোভ মিছিলটি ঠাকুরগাঁও জেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এই সময়ে ঠাকুরগাঁওয়ের রাজপথ নেমে আসে হাজারো শিক্ষার্থী এবং সাধারণ জনতা। এবং তারা রাজপথে বিভিন্ন স্লোগানে উত্তাল করে তোলে ঠাকুরগাঁও জেলা। সমাপনী বক্তব্য বক্তারা বলেন আমাদের জন্য ফিলিস্তিনের ভিশা ফ্রিতে দেওয়া হোক, আমরা যেতে প্রস্তুত রয়েছি। আমাদের শরীর বাংলাদেশে রয়েছে , কিন্তু মন ফিলিস্তিনে। এবং প্রধান উপদেষ্টাকে বলেন আন্তর্জাতিক মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর এবং অতি দ্রুত ইসরাইল কে বাধ্য করতে হবে যুদ্ধ বন্ধ করে দেওয়ার জন্য।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম