রেহানা'র স্বপ্ন - এস এম মনিরুজ্জামান আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
রেহানা'র স্বপ্ন - এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
(সূত্রঃ রেহানা আক্তার, কৈয়া, বটিয়াঘাটা, খুলনা-কে উৎসর্গীত)
কম বেশী স্বপ্ন দেখে সকলে-
কারো স্বপ্ন সফল কারো বিফলে,
একটি তারা ঝলমল মেয়ে নাম রেহানা-
দেখতে সে বনলতা সেন ঠিকানা অজানা!
স্বপ্ন কি বাস্তবতার কোন এক ক্ষণে-
তার সাথে পরিচয় হয় হৃদয়ের টানে...
পত্র লিখে জানাতো সে কুশলাদি যত-
মোবাইলে ডাকতো সে আমায় অবিরত!
এ ভাবে সে মোর কাছাকাছি আসে চলে-
এখন তাঁর স্বপ্নের কথা যচ্ছি আমি বলে।
স্বপ্নে সে আমায় নিয়ে বাঁধে বাসর-
সে আশা পূর্ণ কি হবে কখনো তাঁর?
রঙের তুলিতে আঁকে না সে আমায়-
স্বপ্নের সিঁড়িতে সে মিষ্টি গান গায়,
এ ভাবে কাটালো চারটি বসন্ত কাল-
এলো ফুটফুটে সোনা ঝরা একটি সকাল।
তাকে পবিত্র বাঁধনে দিল বর উপহার-
আমার কথা ভুলে সে তাঁর স্বপ্নে বিভোর।
আমার তাঁর কথা মনে পড়ে যখন-
কাব্যে লিখে তা রুদ্ধ করি তখন
(তারিখঃ ০৮/১১/২০০৪ ঈশায়ী,সময়ঃ দুপরঃ ১২.১৬_১২.২৫ মিঃ মহকক, চাটমোহর, পাবনা)
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ