????একটি গ্রুপ ছবি ও তোমার প্রতীক্ষায়????
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
একটি গ্রুপ ছবি ও তোমার প্রতীক্ষায়
তোমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিলো,
হৃদয় মানস বাস্তবতার নিদারুণ কষাঘাতে
ভুলে গেছি সবই লোকচক্ষুর অন্তরালে
তোমার চোখের দিকে চেয়ে ভুলে যেতাম সবই...
কখনোও ইচ্ছে করতো দূর আকাশে হারিয়ে যেতে!
তুমি আমি চাতক পাখির মত ঘুরে বেড়াতাম...
এই জীবনে শুণ্যতা বলে আর কিছুই থাকতো না!
ইট পাথরের কোলাহল যুক্ত নগর,
এখানে মানুষের এখনো প্রকৃত মানুষের বসবাস
খুঁজে বের করা ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ ব্যাপার!
সকলেই যান্ত্রিক জীবন যাপনে অভ্যস্ত,
প্রকৃত ভালোবাসা আর মানুষের কাছে পাওয়া যায়না!
বই পুস্তকের পাতায়, কবির কবিতার আঁচরে,
শিল্পীর তুলিতে শুধু ভালোবাসা দৃশ্যপটে দেখতে পাওয়া যায়!
আমি ভালোবাসি তোমাকে শুধু তোমাকে ভালোবাসি বাস্তবতায় কখনো তোমাকে বলতে পারিনি!
তুমি হতচকিতই আমাকে বলেছিলে যে,
তোমার পরিবারের একটি গ্রুপ ছবি দিও...
বিশ্বাস করো! আমার হাজারও ইচ্ছে গুলোর মাঝে
পরিবারের একটা গ্রুপ ছবি অনেক খুঁজেছি...
নিয়তির নির্মম পরিহাস! আমাকে তোমার মুখোমুখি হতে দেয়নি,
আজ আমি নিঃস্ব, আমি বড়ই ক্লান্ত, আমি সর্ব শান্ত
আমার বেঁচে থাকাটুকু আজ অভিনয় মাত্র!
যখনই তোমার কথা মনে পড়ে, বুকের বাম পাঁজরে
দাউ-দাউ করে জ্বেলে ওঠে অগ্নিশিখার মত!
তখনই তোমাকে খুঁজি, ভাবি এই তুমি এলে বুঝি।
আমার চিত্তে আমার আঙ্গিনায় আমার মানসতটে!
কভুও বাঁচতে ইচ্ছে করেনা তবুও বেঁচে থাকতে চাই
তোমার প্রতীক্ষায় তোমার প্রত্যাশায়!
একটি বার তোমাকে মুখোমুখি দেখবো বলে...
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ