গোবিন্দগঞ্জে সিটি জেনারেল হাসপাতাল ও সুরাইয়া ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান'' ১০ হাজার টাকা জরিমানা
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
স্মার্ট স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশে সারা দেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।
এরি ধারাবাহিকতা আজ সোমবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান পরিচালনা করেন, গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন শফিক।
তিনি কাগজপত্র যাচাই করে সিটি জেনারেল হাসপাতালের লাইসেন্সের মেয়াদ উত্তীর্নও এক্সে মেশিন পরিচালনার কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সাথে বৈধ কাগজপত্র আগামীকাল মঙ্গলবারের মধ্যে জমা দানের নির্দেশ দেন। এর পরে বিকালে গোলাপবাগ কাঁচা বাজার সংলগ্ন সুরাইয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে কাজপত্রের মেয়াদ উত্তীর্ন থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহেদ জিতিসহ ভ্রাম্যমান্য আদালত সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও থানার পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সিটি জেনারেল হাসপাতালে ভূল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের হয়।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু