নরসিংদীর মনোহরদীতে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা,ঘাতক স্বামী আটক

নরসিংদীর মনোহরদীতে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা,ঘাতক স্বামী আটক
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী(নরসিংদী) প্রতিনিধিঃ

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোদ্ধ করে হত্যা করে মানিকগঞ্জের সাটুরিয়াতে আত্মগোপন করলেও মনোহরদী থানা পুলিশের অভিযানে দ্রুতসময়ে ঘাতক স্বামী আটক,বিজ্ঞ আদালতে দোষ স্বীকার।ঘাতক রুবেল রানা ও তার স্ত্রী শিউলী আক্তার সৌদি প্রবাসে ছিল।সেখানে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।আনুমানিক ৬/৭ মাস পূর্বে তাহারা সৌদি আরব থেকে দেশে ফিরে এসে আসামী রুবেল এর শ্বশুরবাড়ীতে মনোহরদী থানার কৃষ্ণপুর সাকিনে ঘর জামাই হিসেবে বসবাস করে আসছিল।মৃত শিউলী আক্তারের গর্ভে জান্নাতুল শেফা নামে ৬ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।আসামী রুবেল রানা দুবাই যাওয়ার জন্য দুবাইয়ের ভাষা শেখার চেষ্টা করেও তা শিখতে না পারায় দুবাই যেতে পারেনি।আসামী রুবেল রানা দুবাই যেতে না পারায় স্ত্রী ও তার পরিবারের লোকদের দায়ী করতে থাকে।এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়।এই কথা কাটাকাটিকে কেন্দ্র করে গত ৪/০৩/২০২৪ তারিখে আনুমানিক-৮.৩০ মিনিটে মনোহরদী থানাধীন কৃষ্ণপুর সাকিনস্থ বাদী রেখা বেগমের বসত বাড়ীর পশ্চিম দুয়ারী সেমি পাকা চার চালা টিনের বসত ঘরের দক্ষিণ পাশের রুমে বাড়ীর সকলের অগোচরে আসামী রুবেল রানা মোবাইলের চার্জার এর সাদা ক্যাবল দিয়ে ভিকটিম শিউলী আক্তারের গলায় প্যাচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।ঘাতক স্বামী তার স্ত্রী শিউলী আক্তারকে হত্যা করে মানিকগঞ্জ জেলাধীন সাটুরিয়া থানা এলাকায় তার বোনের বাড়ীতে আত্মগোপন করে।এ দিকে ভিকটিমের মা রেখা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুপার নরসিংদী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর নির্দেশে শিবপুর সার্কেলের সহকারী পুলিশ জনাব মেজবাহ উদ্দীন,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল কাশেম ভূ্ঁইয়া পিপিএম, পুলিশ পরিদর্শক তদন্ত গোবিন্দ সরকার ঘটনাস্থলে ছুটে যান।পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায়,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অব অপ্স জনাব অনির্বাণ চৌধুরী,শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেসবাহ উদ্দীন এর তত্ত্বাবধানে,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল কাশেম ভূঁইয়া পিপিএম এর নেতৃত্বে একটানা অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জ সদর  থানা ও সাটুরিয়া থানা পুলিশের সহায়তায় মানিকগঞ্জ জেলাধীন সাটুরিয়া এলাকা হতে ৫/৩/২০২৪ মঙ্গলবার আনুমানিক  ভোর-৫.২৫ ঘটিকার সময় ঘাতক স্বামী রুবেল রানাকে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে জানতে চাইলে,মনোহরদী থানার ভারপ্রাপ্ত(ওসি)আবুল কাশেম ভূঁইয়া পিপিএম জানান,এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মনোহরদী থানায় হত্যা মামলা দায়ের করেন এবং ২৪ ঘন্টা না পেরোতেই আসামী রুবেল রানাকে গ্রেফতার করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম