রাজশাহীতে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় আরএমপির পুলিশ কমিশনার
দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ—বাংলা নববর্ষ ১৪৩২। দিনটি উপলক্ষে রাজশাহীতে আয়োজিত হয় এক বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা । সকাল ৭টায় সিএন্ডবি মোড় থেকে র্যালিটি শুরু হয়ে রাজশাহী শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়। র্যালি শেষে শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন