১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ঠাকুরগাঁও অঞ্চলে করার দাবি

১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ঠাকুরগাঁও অঞ্চলে করার দাবি
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

চীনের দেওয়া উপহারের ১০০০শয্যা বিশিষ্ট হাসপাতালটি ঠাকুরগাঁও অঞ্চলে প্রতিষ্ঠার দাবিতে,আজ ১৯ (এপ্রিল) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন, ঢাকাস্থ ঠাকুরগাঁওবাসী। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। এবং উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মুখপত্র ও ঠাকুরগাঁও ২আসনের সংসদ প্রদপ্রাথী মোঃ ফারুক হাসান। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থানরত ঠাকুরগাঁও জেলার সর্বস্তরের সাধারণ জনতা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ ফারুক হাসান । বক্তারা বলেন ঠাকুরগাঁও জেলা একটি অবহেলিত জেলা, যেইখানে নেই কোন উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা। দিনাজপুর জেলার কিছু অংশ ও পঞ্চগড় জেলার কিছু অংশ সব মিলিয়ে ঠাকুরগাঁওয়ে প্রায় ৪০লাক্ষ মানুষের জন্য রয়েছে,মাত্র ২৫০শয্যা আধুনিক সদর হাসপাতাল। যেখানে নেই কোন উন্নত চিকিৎসার ব্যবস্থা। আধুনিক সদর হাসপাতাল থেকে রেফার্ড করা হয় রংপুরে, ঠাকুরগাঁও থেকে রংপুরের দুরত্ব প্রায় ১১০কি.মি, যেখানে যেতে সময় লাগে ৪ঘন্টা। রংপুরে যাওয়ার পথে প্রাণ হারান অনেকেই। ঠাকুরগাঁওয়ে ১০০০শয্যা হাসপাতাল হলে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। নেপাল, ভুটান থেকে মানুষ আসবে এখানে চিকিৎসা নিতে। তাই সকল দিক বিবেচনায় ঠাকুরগায়ে হাসপাতালটি নির্মাণের আহ্বান জানান।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম