ঠাকুরগাঁও সদর থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
মামলার আসামিকে ধরে এনে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেওয়া, ঘুষ না দিলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে তুলে এনে মামলায় ফাঁসানোসহ নানা অভিযোগ উঠা ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সদর থানায় যোগদানের ৫ মাসের মাথায় স্ট্যান্ড রিলিজ হলেন তিনি। শনিবার (১৯ এপ্রিল) রাতে ওসিকে স্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। গত শুক্রবার (১৮ এপ্রিল) রংপুর ডিআইজি আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে প্রশাসনিক কারণে আরআরএফ রংপুরে বদলি করা হয়। এমন খবর ছড়িয়ে পরার পর সদরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।
ওসির বদলির বিষয়ে স্থানীয়রা জানান, মাত্র ৫ মাস যোগদানের মধ্যে শহিদুর রহমান সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছেন। রাজনৈতিক মামলায় অজ্ঞাতনামা থাকায় যে কাউকে ধরে নিয়ে এসে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দিতেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে ছেড়ে দেয়। এবং বিভিন্ন ভাবে থানায় মামলা দায়ের করতে গেলে নিতেন মোটা অংকের ঘুষ।এরি মধ্যে ঘুষ নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেখানে দেখা যায় এক মহিলার কাছ থেকে টাকা চাচ্ছে ওসি শহিদুর।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম