মনোহরদীতে বীর আহাম্মদপুর উন্নয়ন পরিষদের উদ্যোগে অসহায় বৃদ্ধ মহিলাকে ঘর প্রদান
দৈনিক বিজয় নিউজ মনোহরদী(নরসিংদী) প্রতিনিধিঃ
বুধবার(৬ মার্চ)মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রাম উন্নয়ন পরিষদের উদ্যোগে ও এলাকাবাসীর বিভিন্ন ব্যক্তিবর্গের সহযোগীতায় বীর আহম্মদপুর নামাপাড়ার বাসিন্দা অসহায় বৃদ্ধ মহিলার জন্য একটি ঘর উপহার দেওয়া হয়েছে।এই ঘর নির্মাণে যারা অক্লান্ত শ্রম,মেধা ও অর্থ দিয়ে সহায়তা করেছেন,তারা হলেন,জনাব মোঃআসাদুজ্জামান,জনাব মোঃজহির,জনাব কামরানুর রশীদ তূহিন,জনাব বিপ্লব মালাকার,জনাব মোঃকায়সার আহমেদ,ইউসূকা ফাউন্ডেশনের কর্ণধার,জনাব সৌরভ আহমেদ,জনাব আহসান হাবীব মাষ্টার,জনাব মোঃবেলায়েত হোসেন ও নাম না জানা অন্যান্য ব্যক্তিবর্গ।বীর আহম্মদপুর গ্রাম উন্নয়ন পরিষদের কয়েকজন সদস্য বলেন,ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বীর আহাম্মদপুর গ্রাম উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার জনাব রাকিবুল ইসলাম রাকিবকে,যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা এ মহৎ কাজটি করতে পেরেছি।অসহায় এ বৃদ্ধ মহিলাটি একটি ঘরের জন্য অনেকদিন যাবৎ কষ্ট করতে ছিলেন,সামান্য ঝড়-বৃষ্টি হলেই ঘরের ভিতরে থাকা কষ্ট কর হয়ে উঠতো।ঘরের ভিতরে অঝুরে পানি পড়তো।অবশেষে বিষয়টি বীর আহাম্মদপুর গ্রাম উন্নয়ন পরিষদের নজরে আসলে বীর আহাম্মদপুর গ্রাম উন্নয়ন পরিষদের উদ্যোগে এলাকায় বিভিন্ন মানুষের সহযোগীতায় বৃদ্ধ মহিলাকে নতুন একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।বীর আহম্মদপুর গ্রাম উন্নয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন ধরণের সামাজিক ও উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।বুধবার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অসহায় বৃদ্ধ মহিলার কাছে ঘরটি হস্তান্তর করা হয়।এ সময় খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি,সোহেল রানা, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,জনাব বিল্লাল মোল্লা,জনাব মোঃমনিরুজ্জামান,জনাব রুহুল আমিন সৈকত,জনাব সোহেল রানা,জনাব লেহাজ উদ্দীন,জনাব আকরাম হোসেন,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য মোঃহিমেল মিয়াসহ বীর আহাম্মদপুর গ্রামের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।সবশেষে এ মহৎকাজে সহযোগীতাকারী ব্যক্তিবর্গের জন্যে দোয়া পরিচালনা করা হয়।দোয়া পরিচলনা করেন,হাফেজ মাওলানা মোনায়েম হোসেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম