সেন্টমার্টিনে কোাস্টগার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিনে কোস্টগার্ডের উদ্যোগে দুঃস্থ্য গরীব জনসাধারণের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধপত্র বিতরণ করা হয়েছে। ২৮ এপ্রিল ( সোমবার) সন্ধ্যা কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষ কে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে এসব চিকিৎসা সেবা করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ ২৮ এপ্রিল সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন কর্তৃক কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে নেতৃত্ব দিয়েছেন মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট সালমান মেহেদী অংকন, এএমসি। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে এই প্রতিবেদক কে নিশ্চিত করেছেন।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক