ঠাকুরগাঁওয়ে দুই দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে দুই দিন ব্যাপী ফ্রি  মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম এর উদ্যোগে দুই দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা শহরের ৪টি স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।এই মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার মানুষ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা নেয় একদম ফ্রিতে। গতকাল ঠাকুরগাঁও জেলার দানারহাট আনসারিয়া ফাযিল মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ও ঠাকুরগাঁও ১আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ প্রদপ্রাথী মোঃ দেলোয়ার হোসেন।

ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। শুক্রবার (২ মে ) দুপুর ৩ টায় ঠাকুরগাঁও উন্নয়ন ফোরমের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের উদ্যোগে ঠাকুরগাঁও সালন্দর ইসলামী কামিল মাদ্রাসা সংলগ্ন এ মেডিকেল ক্যাম্প হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান দেলোয়ার হোসেন , বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলালউদ্দী প্রধান, এসিস্ট্যান্ট সেক্রেটারি কফিল উদ্দিন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফজলে রাব্বি মোর্তোজাবী প্রমূখ দুপুর ৩টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন ও ফিজিওথেরাপি সেবা দেওয়া হয়।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম