রোটারি ক্লাব অব এভারগ্রীন পাবনার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান।
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
রোটারি ক্লাব অব এভারগ্রীন পাবনার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। পাবনার শালগাড়িয়া এসোর্ট হাসপাতালের ক্যাফেটেরিয়ায় রোটারি ক্লাব অব এভারগ্রীন পাবনা কর্তৃক আয়োজিত ৩-মে শনিবার সন্ধ্যা সারে ৮ টায় এ সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। রোটারি ক্লাব অব এভারগ্রীন পাবনার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন রোটারি ক্লাব অব পাবনার চ্যাটার্ড প্রেসিডেন্ট পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের এমডি ও প্রস্তাবিত বে-সরকারি মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস। মাহাতাব বিশ্বাস বলেন, আমি পাবনায় রোটারি ক্লাব প্রতিষ্ঠা করে অনেক জনকে এ কাজে সম্পৃক্ত করেছি। বর্তমান পাবনায় ৪ টি ক্লাব পাবনা করছে জেনে আমি আনন্দিত। তিনি আরও বলেন রোটারি ক্লাবের মাধ্যমে সমাজে অনেক সেবা মূলক কার্যক্রম পরিচালনা করা সহজ। তিনি সমাজের বিত্তবানদের রোটারি ক্লাবের সদস্য হয়ে সামাজিক ভাবে অবদান রাখার আহবান জানান।
রোটারি ক্লাব অব এভারগ্রীন পাবনা কর্তৃক এমন অনুষ্ঠান আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব ইউনির্ভারসাল ফুড লিমিটেডের চেয়ারম্যান ও রোটারি ক্লাব অব রুপকথার চ্যাটার্ড প্রসিডেন্ট রোটারিয়ান কবি সোহানী হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রোটারি ক্লাব অব এভারগ্রীন পাবনার সভাপতি রোটারিরিয়ান রশিদুল হাসান বকুল। পবিত্র কুরআন তেলওয়াত করেন রোটারিয়ান মোঃ আঃ লতিফ নান্নু। অন্যদের মধ্যে বক্তব্য দেন রোটারিয়ান এম এ জলিল, রোটারিয়ান আলতাফ হোসেন, রোটারিয়ান শফিকুল আলম বিটুল ও রোটারিয়ান প্রভাষ চন্দ্র ভদ্র প্রমুখ। সমাপনী বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি রোটারি ক্লাব অব এভারগ্রীন পাবনার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ জালাল উদ্দীন। অনুষ্ঠানে ৫ জন গুণীজনকে তাদের ব্যক্তি জীবনে সামাজিক ভাবে স্ব স্ব কাজে অবদানের স্বীকৃতি স্বরুপ সংবর্ধিত করা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গুণীজনরা হলেন রোটারি ক্লাব অব পাবনার চ্যাটার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, রোটারি ক্লাব অব রুপকথার চ্যাটার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান কবি সোহানী হোসেন, রোটারি ক্লাব অব রুপকথার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান খায়রুজ্জামান আহম্মেদ অরুন, রোটারি ক্লাব অব নিউ সিটির রোটারিয়ান আলতাব হোসেন ও রোটারি ক্লাব পাবনার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম আলাউদ্দিন পরাগ প্রমুখ। অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন রোটারি ক্লাব অব এভারগ্রীন পাবনার সদস্য রোটারিয়ান শামীমা রহমান সীমা। সব শেষে রেফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ৬ জনকে পুরস্কৃত করা হন। নাইট ডিনার শেষে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে রোটারি ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট, সেক্রেটারি ও অন্য কর্মকর্তা, নানা শ্রেণি পেশার মানুষ, সমাজ কর্মী, শিক্ষক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান