বগুড়ায় টিএমএসএস নার্সিং কলেজে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উদযাপিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত প্রখ্যাত নারী সংগঠন, সফল উদ্যোক্তা অধ্যাপিক ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত টিএমএসএস নার্সিং কলেজ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উৎযাপিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে এ দিবস উপলক্ষে সকাল ৯টায় নার্সিং কলেজ হতে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। এ র্যালিতে নেতৃত্ব দেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম। এ ছাড়াও টিএমএসএসের উপ নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান, টিএমসি অধ্যক্ষ, হেল্থ সেক্টরের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, টিএমএসএস নার্সিং কলেজের শিক্ষক, শিক্ষার্থী, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মিডওয়াইফ স্টাফ ও টিএমএসএস নার্সিং কলেজ এর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়। দ্বিতীয় পর্ব সকাল ১০টায় টিএমএসএস নার্সিং কলেজের নতুন ভবনের গ্যালারিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় টিএনসি এর অধ্যক্ষ রীতা রানী পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন একাডেমিক কাউন্সিলের মিডওয়াইফারি কোর্সের আহবায়ক ও সিনিয়র শিক্ষক মোছাঃ নাগিস মোর্শেদ। সভায় অন্যদের মধ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএনসির সহকারী অধ্যাপক মোছাঃ নিলুফার ইয়াছমীন, সুপারিনটেনডেন্ট তাহেরা বেগম ,টিএমসি এন্ড আরসিএইচ, ডাঃ মোঃ শামসুজ্জামান, সহকারি পরিচালক, বগুড়া জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালমা আক্তার, মেডিকেল অফিসার-ক্লিনিক, মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও টিএমএসএসের উপনির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ দিবসের তাৎপর্য সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বগুড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক প্রসেনজিৎ প্রনয় মিশ্র। তিনি মিডওয়াই পেশা সম্পর্কে সরকারের নানা পদক্ষেপ, পরিকল্পনা ও সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করেন। প্রতি বছর আন্তর্জাতিক ভাবে এ দিবস উদযাপন করা হয়। প্রতি বছর আন্তর্জাতিক মিডওয়াই দিবস একটি মহান প্রতিপাদ্য বিষয় নিয়ে উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় মিডওয়াইফ : প্রতিটি সংকট মোকাবিলায় অপরিহার্য়। বর্তমান সরকার মিড ওয়াইফদের পেশাগত উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। মিড ওয়াইফদের উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সে অধ্যায়নের সুযোগ সুবিধা ও দেশ-বিদেশের ব্যাপকভাবে কর্মক্ষেত্রে অংশ গ্রহণের সুযোগ সৃষ্টি করেছেন। সভায় অধ্যক্ষ টিএনসি এর সমাপনী বক্তব্য শেষে মিডওয়াইফারী ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, নার্সিং কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন বিভাগ প্রধান, নানা শ্রেণি পেশার মানুষ, টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান