নরসিংদীর মনোহরদীতে দা আল-হেরা ফাউন্ডেশন ২০২৫ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
শনিবার(১০ ই মে বিকালে)মনোহরদীতে দা আল-হেরা ফাউন্ডেশন এর আয়োজনে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের মাঠে ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দা আল-হেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান লিমন। এ সময় প্রধান অতিথি,র বক্তব্যে তিনি বলেন,“দা আল-হেরা ফাউন্ডেশন প্রতিবছরই বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় আজকের ফাইনাল ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো যুব সমাজকে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ সমাজ গঠনে উৎসাহিত করা। ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে পরিচালিত করাই আমাদের উদ্দেশ্য।”
দা আল-হেরা ফাউন্ডেশনের সভাপতি মো. বাশির মোল্লা সভাপতিত্বে দা আল-হেরা ফাউন্ডেশনের ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহাদাত ভূঁইয়া পৃষ্টপোষকতায় খেলার উদ্বোধন ঘোষণা করেন মো.মাসুম ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় সিনিয়র বনাম জুনিয়র দলের মধ্যে। উত্তেজনাপূর্ণ ম্যাচে জুনিয়র দল ৩-০গোলের ব্যবধানে সিনিয়র দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার, মেডেল ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও অন্যান্যের মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দা আল-হেরা ফাউন্ডেশন এর পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম