প্রার্থণা করছি তব প্রাণে - এস এম মনিরুজ্জামান আকাশ

প্রার্থণা করছি তব প্রাণে - এস এম মনিরুজ্জামান আকাশ
ছবিঃ এসএম এম আকাশ

দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

প্রার্থণা করছি তব প্রাণে - এস এম মনিরুজ্জামান আকাশ

উদার হও ব্যবহারে দাতা হও দানে-
মহৎ হও চলার পথে চলতে আত্মসম্মানে,
সফল হও সৎ পরিশ্রমের দ্রুতি গায়ে মেখে-
লোকে যেনো বলে তোমায় ভালো দেখে!

হও তুমি সেরা তোমার কৃত কর্ম গুনে-
বলবে সবাই ভালো ছেলে আপন উচ্চারনে,
হও তুমি প্রতিবাদী দেখলে অন্যায়-অবিচার-
হবে তুমি সফল মানুষ লোকে বলবে চমৎকার!

কাজ করো একাগ্রতার সাথে মনোনিবেশে-
বলবে লোকে কর্মবীর তব ভালোবেসে,
ধর্মের বিধানে সদা আবদ্ধ থাকবে কথা বলায়-
পাবে প্রশান্তি আত্মা-মনে নিবিড় পথ চলায়...

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ