কেশবপুর থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম

কেশবপুর থানা পরিদর্শন করলেন জেলা  প্রশাসক আজাহারুল ইসলাম
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

কেশবপুর থানা পরিদর্শন করলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বৃহস্পতিবার (১৫ মে-২৫) সকালে থানার ব্যারাক, ডিউটি অফিসারের কক্ষ, অস্ত্রাগার, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কসহ বিভিন্ন শেরেস্তা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এর আগে তিনি থানায় আগমনের সাথে সাথেই জেলা প্রশাসক মহোদয়কে কেশবপুর থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন-এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল জেলা প্রশাসক মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ