নওগাঁয় পুড়ে যাওয়া এক বাচ্চার সেবায় "হেল্পলাইন হ্যালো নওগাঁ" স্বেচ্ছাসেবী সংগঠন
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
গত দুই মাস আগে নওগাঁ জেলার প্রত্যন্ত এক গ্রামের গরিব রিক্সাচালকের ছোট ছেলে খেলতে গিয়ে দুর্ঘটনাবসত দগ্ধ হয় আগুনে! ফলশ্রুতিতে তার শরীরের অনেকাংশ পুড়ে যায়। গরিব রিক্সা চালকের এই অসহায় পরিবারটি তাদের সন্তানের চিকিৎসা খরচ ব্যয় করতে সর্বস্ব হারিয়েছে। আর্থিক সাহায্যের জন্য বিভিন্ন জায়গায় আবেদন করেও কোনো সহযোগিতা পায়নি পরিবারটি। এমতাবস্থায় গত কিছু দিন আগে আর্তমানবতার সেবায় সবসময়ের জন্য সাহায্যকারী স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পলাইন হ্যালো নওগাঁ- এর সাহায্যপ্রার্থী হয় পরিবারটি! হেল্পলাইন হ্যালো নওগাঁর উদ্যমী সদস্যরাও এগিয়ে আসে নিজস্ব উদ্যগে, চিকিৎসার দায়িত্ব নেয় আগুনে পুড়ে যাওয়া অসহায় বাচ্চাটির! সংগঠন এর দপ্তর সম্পাদক মোহাম্মদ মোস্তাকিমের তত্ত্বাবধানে সংগঠনের পক্ষ থেকে সুচিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয় এবং ভর্তি করা হয় শেখ হাসিনা বার্ণ হসপিটালের বার্ণ ইউনিটে। পরবর্তীতে সংঠনের সম্মানিত অর্থ সম্পাদক জনাব মোঃ আনছার আলী, এবং সাধারণ পরিষদের সম্মানিত সদস্য জনাব মোঃ জাভেদ লিটন এর তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসাকার্য সম্পাদন সহ প্রয়োজনীয় ঔষধপত্রের খরচ, পোষাক সহ যাবতীয় খরচ বহন করে হেল্পলাইন হ্যালো নওগাঁ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুটিকে তিনমাস পরে আবার চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা সহ যাবতীয় দায়িত্ব পালন করার প্রয়াস রেখেছে হেল্পলাইন হ্যালো নওগাঁ। চিকিৎসা পরবর্তী সময়ে সংঠনের তত্ত্বাবধানেই পুড়ে যাওয়া শিশুটিকে নওগাঁয় পাঠানো হয়েছে! পরবর্তী দিনগুলোতেও হেল্পলাইন হ্যালো নওগাঁ পাশে থাকবে শিশুটির, আর্থিকভাবে সাহায্য করবে সংগঠনের সক্ষমতা অনুযায়ী এই প্রয়াসও ব্যক্ত করেছে সংঠনটি।এ ব্যাপারে শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক কানাডা প্রবাসী জনাব রবি ইসলাম বলেন এধরণের আর্ত মানবতার সেবার হেল্পলাইন হ্যালো নওগাঁ স্বেচ্ছাসেবী সংগঠনপূর্ণ উদ্যমে এগিয়ে আসার সাথে সাথে এলাকাবাসীও এগিয়ে আসছে এটা ভালো দিক । এগিয়ে যাক হেল্পলাইন হ্যালো নওগাঁ, কর্মপরিধি বিস্তৃত হোক দেশ জুড়ে, সাহায্যের ছোয়া পৌছে যাক অসহায়দের দোরগোড়ায়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রমজান হোসেন