আঁখি

আঁখি
ছবিঃ এসএম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

          আঁখি 

আঁখি যাতে দেখি পৃথিবীর আলো-
মা-বাবার পবিত্র ঐ মুখ,
পাপ মার্জনা হয় যে আঁখিতে-
মা-বাবার মুখের হাসিই প্রকৃত সুখ ।

যার প্রতি বিধির রহমত শ্রেষ্ঠ-
তাতো এই কাজল কালো আঁখি,
আমি বিষন্নতার মাঝে ক্লান্ত হয়ে-
আমার হৃদয় অন্তর আঁখি-কে খুঁজি ।

পাবো কিনা যে আঁখি মোর প্রয়োজন-
ভাগ্য কি করে জানিনা এ সময়,
চাইবো বিধির কাছে করে আয়োজন-
আমার হৃদয় বয়ে যায় অবেলায় মায়ায়।

আঁখি এক অপার কুদরত মহীয়ানের-
স্বপ্ন সাধনা প্রকাশের অপূর্ব ক্ষণ,
ব্যথা পায় আত্মা আঁখি পাত ফেটে-
আসে জল;স্বপ্নের মৃত্যু ব্যথার বড় ওজন।

জন্ম আঁখি'র মায়ার বাধনে-
আলোকিত পৃথিবীর আলো দেখতে,
আকাশ কি পায় আঁখি-র আসনে-
নিবিড় করে তৃপ্ততায় ক্ষণ কাল বসতে!

আঁখি পাত মুদে আঁখি অন্তরাত্মায়-
প্রশান্তি পায় জীবনের অদম্য খেয়ায়,
সত্যিকার প্রেমিক খোঁজে প্রেম ধরায়-
অন্তরের অবস্থান বিধির অদৃশ্য ছায়ায়......

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ