রাজশাহী বেলপুকুরে ভ ছাউনির উদ্বোধন করলেন আরএমপির পুলিশ কমিশনার মহোদয়

রাজশাহী বেলপুকুরে ভ ছাউনির উদ্বোধন করলেন আরএমপির পুলিশ কমিশনার মহোদয়
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় আজ ১৯ মে সকাল ১১:৩০ টায় নগরীর বেলপুকুর থানার বেলপুকুর বাইপাস মোড়ে নবনির্মিত চেকপোস্ট ছাউনির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তিনি চেকপোস্ট পরিদর্শন করেন এবং উপস্থিত দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে অপারেশনাল নির্দেশনা প্রদান করেন।
পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, বেলপুকুর বাইপাস মোড় রাজশাহী নগরীর প্রবেশদ্বার। এই চেকপোস্ট ছাউনি আইন‑শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও ট্রাফিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম, উপ‑পুলিশ কমিশনার (মতিহার) জনাব মো. মমিনুল করিম, উপ‑পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মো: নূর আলম সিদ্দিকী ও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন