পালিয়ে ভারত যাওয়ার সময় বেনাপোলে কেন্দ্রীয় যুবলীগ নেতা গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে পালানোর সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদ(৪২)-কে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। ১৯ মে সোমবার দুপুরে, ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। জামিল আহম্মেদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। পুলিশ জানায়, চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত গমনের জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন জামিল আহম্মেদ। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তার বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইব্রাহিম আহমেদ জানান, ইমিগ্রেশন ভবনে প্রবেশে করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব বুলবুল ইসলাম। উল্লেখ্য, বিগত সংসদ নির্বাচনে স্বৈরাচারের দোসর আওয়ামী লীগের নিশির রাতের বিতর্কিত ভোটার বিহীন নির্বাচনে এমপি আবুল কালাম আজাদ ও মাহমুদ হাসান রিপন এর অত্যন্ত আস্থাভাজন হিসেবে এলাকায় সুপরিচিত হওয়ায় এলাকার বহু লোকজনকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে গ্রেফতারকৃত জামিল হোসেন।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু