মনোহরদীতে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর ১ম রাউন্ডের ২য় ম্যাচ অনুুষ্ঠিত

মনোহরদীতে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর ১ম রাউন্ডের ২য় ম্যাচ অনুুষ্ঠিত
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী(নরসিংদী) প্রতিনিধিঃ

মনোহরদীতে সাগরদী ফুটবল ক্লাবের আয়োজনে ৮ মার্চ শুক্রবার বিকালে সাগরদী এল.কে ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর ১ম রাউন্ডের ২য় খেলা অনুুষ্ঠিত হয়েছে। চালাকচর ফুটবল একাদশ বনাম মধ্য ডোমনমারা স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলায় মধ্য ডোমনমারা স্পোর্টিং ক্লাব ০১ গোলের ব্যবধানে চালাকচর ফুটবল একাদশের সাথে জয় লাভ করে। উক্ত খেলায় জনাব আহসান হাবীব মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলা আওয়ামীগলীগের সাধারণ সম্পাদক,বাবু প্রীয়াশিষ রায়।উদ্বোধক হিসেবে উপস্থিত,উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও নরসিংদী জজ কোর্টের এপিপি জনাব এডভোকেট আলমগীর হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনোহরদী সরকারী কলেজের প্রধান অফিস সহকারী,জনাব হাবীবুর রহমান বকুল,খিদিরপুর ডিগ্রী কলেজের গ্রন্থকার ও তথ্যবিজ্ঞান বিষয়ের প্রভাষক,জনাব আক্রাম হোসেন বকুল,ইউরোপ প্রবাসী জনাব মোঃমিজানুর রহমান,ঢাকা,বি.আর.টি.সি,র হিসাব রক্ষক,জনাব হাবীবুর রহমান,খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি,জনাব সুহেল রানা,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক,সাজ্জাদুল ইসলাম সাদ্দাম,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি,জনাব ফজলুল হক সরকার,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য,জনাব হিমেল মিয়া,চালকচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,জনাব তোফাজ্জল হোসেন,মাহাদী ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল সাগরদী বাজার এর পরিচালক প্রতিক মোল্লা ও জনাব রিগান মিয়া প্রমূখ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম